Thursday, August 9, 2018

সময়ের ছায়া মানব

***পথ চলা এক পথিক একটা রাস্তায় চলতে লাগলো ঘণ্টা খানেক আর মনে মনে ভাবতে লাগলো কত পথ যেন পারি দিতে হয়  কিন্তু সে জানতো না শুধু মাএ আর দশ মিনিটের পথ পার হলেই গন্তব্য। তাই সে আবার পিছনে হেটে গিয়ে আবার নতুন একটা রাস্তা বের করে নতুন ভাবে গন্তব্যে গমন শুরু করে, এমন করে আরও এক ঘণ্টা  কেটে  যায় কিন্তু এই রাস্তা শেষ না হতেই পথিকের হতাশা খুবই বেড়ে যায় আর তাই সে তার গন্তব্যে যেতে আরও সহজ কোন রাস্তা খোজে আবার নতুন করে নতুন কোন পথে আবার হেটে চলে। এক সময় তার বেলা ফুরিয়ে যায় আর চূড়ান্ত গন্তব্যে যাওয়ার আশা শেষ হয়ে যায়। তখন সে অন্য কোনো পথিক যাহাতে চূড়ান্ত গন্তব্যে না যেতে পারে তার জন্য বিভিন্ন ফন্দি খোজা শুরু করে। ***

এটা একটা গল্পের মত মনে হলেও কেমন যেন এমন চিএ আমরা আমাদের সমাজে সবএ দেখতে পাই। এর মূল কারণ অতি আশা প্রনোদিত  হয়ে বার বার সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করা।একটা গাড়ী চালাতে চালকে পথে অনেক সিদ্ধান্ত  দ্রুত নিতে হয় নাহলেই দূরঘটনার আশংকা থাকে তেমন একটা জীবনের সল্প সময়কে কাজে লাগাতে কিছু সিদ্ধান্ত জীবনকে সঠিকভাবে পরিচালনায় সহায়ক হিসেবে কাজ করে।

Tuesday, August 7, 2018

হিসেব নিকেশ

চাওয়া পাওয়া অনেক যার লেশমাএ পাওয়া যায় বাকিটা জীবন হাল খাতায় শেষ হয়ে যায়।আমাদের চাহিদা গুলো কি আমরা নিজেরাই জানি না।আজীবন শুধু অন্যকে দেখে নিজের জীবন রচনা করি সেখানে ভূলে যাই আমি কে আর আমার কি উচিত ছিল।অনেকাংশে দেখা যায় নিজের কি প্রয়োজন তাও পরিবার থেকে জানতে হয়।আমরা যেন নিজের মাথাকে অন্যের ঘারে বসিয়ে রেখেছি তাই বুদ্ধিমত্তাকে হারিয়ে ফেলেছি।সব কিছু যদি সবাই পেয়ে যেত তাহলে প্রতিযোগিতা নামক শব্দ ব্যাবহার হত না যা কিনা জীবনের অপর নাম।চাইতে হবে তেমন, যেমন মনের মাঝে প্রতিভা জমা আছে, কারণ  প্রতিভা না থাকলে কাজে আগ্রহ আসে না। কিন্তু নানা ভাবনা চিন্তা থাকলে কোন কাজে সফল হওয়া সম্ভব না। আগে রাস্তা ঠিক তো যেতে কতক্ষণ?