***পথ চলা এক পথিক একটা রাস্তায় চলতে লাগলো ঘণ্টা খানেক আর মনে মনে ভাবতে লাগলো কত পথ যেন পারি দিতে হয় কিন্তু সে জানতো না শুধু মাএ আর দশ মিনিটের পথ পার হলেই গন্তব্য। তাই সে আবার পিছনে হেটে গিয়ে আবার নতুন একটা রাস্তা বের করে নতুন ভাবে গন্তব্যে গমন শুরু করে, এমন করে আরও এক ঘণ্টা কেটে যায় কিন্তু এই রাস্তা শেষ না হতেই পথিকের হতাশা খুবই বেড়ে যায় আর তাই সে তার গন্তব্যে যেতে আরও সহজ কোন রাস্তা খোজে আবার নতুন করে নতুন কোন পথে আবার হেটে চলে। এক সময় তার বেলা ফুরিয়ে যায় আর চূড়ান্ত গন্তব্যে যাওয়ার আশা শেষ হয়ে যায়। তখন সে অন্য কোনো পথিক যাহাতে চূড়ান্ত গন্তব্যে না যেতে পারে তার জন্য বিভিন্ন ফন্দি খোজা শুরু করে। ***
এটা একটা গল্পের মত মনে হলেও কেমন যেন এমন চিএ আমরা আমাদের সমাজে সবএ দেখতে পাই। এর মূল কারণ অতি আশা প্রনোদিত হয়ে বার বার সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করা।একটা গাড়ী চালাতে চালকে পথে অনেক সিদ্ধান্ত দ্রুত নিতে হয় নাহলেই দূরঘটনার আশংকা থাকে তেমন একটা জীবনের সল্প সময়কে কাজে লাগাতে কিছু সিদ্ধান্ত জীবনকে সঠিকভাবে পরিচালনায় সহায়ক হিসেবে কাজ করে।
No comments:
Post a Comment